ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর থেকে নদীতে পড়ে ভারতীয় দুজন নাগরিকসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৩ জন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে দেশটির ডাং জেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ভালুবাংয়ের রাপ্তি সেতু থেকে বাসটি ছিটকে নদীতে পড়ে যায়।

আরও পড়ুন: দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি

এ দুর্ঘটনায় শনিবার দুপুর ১টা পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৭ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভারতীয় নাগরিকরা হলেন- উত্তর প্রদেশের বাসিন্দা মুনে (৩১) ও বিহারের বাসিন্দা যোগেন্দ্র রাম (৬৭)।

জেলা পুলিশ অফিসের মুখপাত্র পুলিশ উপ-সপি জনক বাহাদুর মাল্লা বলেন, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: একই পরিবারের ১১ লাশ উদ্ধার

পুলিশের উপ-পরিদর্শক সুন্দর তিওয়ারি জানিয়েছেন, আহতদের কোহালপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেও ২ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

বাসের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক লাল বাহাদুর নেপালিকে (২৮) হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা