সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্য বাড়াল ভিসা ফি

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবছর অংখ্য মানুষ দর্শনীয় স্থানগুলোয় ঘুরে বেড়াতে ও পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপের দেশ যুক্তরাজ্যে যান। এখন থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের ভিসার জন্য গুণতে হবে বাড়তি অর্থ।

আরও পড়ুন: পাকিস্তানে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

শনিবার (১৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা পিটিআইএক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী, যারা ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৬ হাজার টাকা) ও স্টুডেন্ট ভিসার জন্য দিতে হবে ৪৯০ পাউন্ড (প্রায় ৬৭ হাজার টাকা)।

ব্রিটিশ সরকার বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়ার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে বর্ধিত এই ফি কার্যকর হবে। আগে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড।

আরও পড়ুন: উপকূলের কাছাকাছি হারিকেন লি

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে ভিসা আবেদনকারীর যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার ২ মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

তিনি আরও জানিয়েছেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে।

এছাড়া ঐ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাতীয় ও ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে নিজ দেশের নাগরিকদের ওপর ট্যাক্সের বোঝা কমায়। সূত্র: পিটিআই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা