সংগৃহীত
আন্তর্জাতিক

উপকূলের কাছাকাছি হারিকেন লি

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে উপকূলের কাছাকাছি এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর চলে এসেছে হারিকেন লি। সাগরের উপর থাকার সময় ঝড়টি একটা সময় মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঝড়ে রূপ নিয়েছিল।

আরও পড়ুন: ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হারিকেন লি সাধারণ সামুদ্রিক ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড ও কানাডার আটলান্টিক অঞ্চলের উপকূলে আঘাত হানবে। তবে সামুদ্রিক ঝড় হিসেবে আঘাত হানলেও এটির প্রভাবে অতি বৃষ্টিপাত, শক্তিশালী ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস দেখা যাবে।

কানাডার হারিকেন সেন্টার বলছে, শনিবার নোভা স্কোটিয়ায় স্থানীয় সময় দুপুর ৩টার পর ঝড়টি আঘাত হানতে পারে। অথবা পরবর্তীতে হানিকেনের শক্তি হারিয়ে নিউ ব্রুনসেউইকে ঝড়টি আছড়ে পড়তে পারে।

আরও পড়ুন: বাণিজ্য মিশন স্থগিত করল ভারত-কানাডা

ফুন্ডি উপসাগর ঝড়টির সম্ভাব্য পথ হতে পারে। এই উপসাগরের মাধ্যমে বিভক্ত হয়েছে ২ টি প্রদেশ। আর এ উপসাগরটিতে অনেক উঁচু জোয়ার-ভাটা দেখা গেছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার ম্যাসাচুয়েটস থেকে নোভা স্কোটিয়া পর্যন্ত সুদীর্ঘ উপকূলীয় এলাকাজুড়ে হ্যারিকেনের সতর্কতা জারি করেছে। সংস্থাটি সতর্কতায় জানিয়েছে, এই ঝড়ের কারণে ৯০ লাখ মানুষ ঝুঁকির ভেতর থাকবেন।

আরও পড়ুন: গণতন্ত্র হুমকির মুখে

মার্কিন হারিকেন সেন্টার আরও বলছে, হারিকেন লি এর কারণে নিউ ইংল্যান্ডে ১-৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়া ঝড়টির কারণে ২ থেকে ৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা