ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রুশ কোম্পানির সাথে লেনদেন

যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানির অর্থ জব্দ 

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞায় থাকা রুশ কোম্পানি আলরোসার সাথে লেনদেন ও সম্পর্ক থাকার অভিযোগে ২ ভারতীয় কোম্পানির আর্থিক সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

২০২২ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের (অর্থ মন্ত্রণালয়) অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) এ অর্থ জব্দ করে। জব্দকৃত অর্থের পরিমাণ ২ কোটি ৬০ লাখ ডলার।

মূলত ট্রেজারি বিভাগের এ শাখা নিষেধাজ্ঞা, সম্পদ, তহবিল ও ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত ব্যাপারগুলো দেখভাল করে থাকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

ভারতীয় কেন্দ্রীয় সরকারের ৩ টি উচ্চ পর্যায়ের সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জব্দকৃত অর্থ ছাড়ে ইতিমধ্যে ২ দেশের সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে ঐ ২ ভারতীয় কোম্পানির নাম জানাতে চায়নি সূত্র।

এ ব্যাপারে বিস্তারিত জানতে বার্তা সংস্থাটি আলরোসা কর্তৃপক্ষকে ইমেইল করেছিল। তবে সে মেইলের কোনো জবাব আসেনি।

আরও পড়ুন: ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

উল্লেখ্য, গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রুশ কোম্পানির সাথে সংযোগের অভিযোগে প্রথমবারের মতো কোনো ভারতীয় কোম্পানির সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র।

ভারতের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ভারতের সরকার ওফ্যাকের পদক্ষেপ সম্পর্কে সচেতন। তাদের জব্দ আদেশ প্রত্যাহারের জন্য ইতিমধ্যে ২ দেশের সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এখানে মূল সমস্যা হলো- আলরোসার সাথে ঐ কোম্পানি ২ টির সন্দেহজনক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

তবে ভারতীয় কোম্পানিগুলোর দাবি, যখন আলরোসার সাথে তাদের লেনদেন হয়েছিল, সে সময় ঐ কোম্পানিটির ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না বলে রয়টার্সকে জানান ঐ কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে আলরোসার ওপর নিষেধাজ্ঞা জারি করে ওফ্যাক। আলরোসা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি। এটি বিশ্বের বৃহত্তম অমসৃন হীরা উৎপাদন ও রফতানিকারী প্রতিষ্ঠান।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

অন্যদিকে ভারতের হীরা কাটা ও পালিশ শিল্প এ মুহূর্তে বিশ্বের বৃহত্তম। গত ২০২২-২০২৩ অর্থ বছরে ২২০০ কোটি ডলারের মসৃন হীরা রফতানি করেছে দেশটি। ভারতের হীরা কর্তন ও পালিশের কারখানাগুলো অধিকাংশই দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবস্থিত।

এসব কারখানার কাঁচামাল, অর্থাৎ অমসৃন হীরা মূলত সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম ও রাশিয়া থেকে আমদানি করে ভারত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা