ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় নারীসহ ৩ কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। হত্যার পর শ্বেতাঙ্গ ঐ হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতে ট্রেনে অগ্নিকাণ্ড, নিহত ১০

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে অবস্থিত এ অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এ ঘটনা ঘটে।

রোববার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্য প্রণোদিত হামলায় ৩ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে। তারপর গুলি চালিয়ে নিজে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছেন।

আরও পড়ুন: বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

হামলাকারী ঐ ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসাবে বর্ণনা করা হয়েছে। তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং সেখানে গুলি বর্ষণ শুরু করেন। এতে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স জানান, বন্দুকধারীর হাতে ২ জন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলি বর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরে ছিলেন।

আরও পড়ুন: ইরানে দুর্ঘটনায় ১০ পর্বতারোহী নিহত

তবে হামলাকারীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, হামলার সময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল। তিনি একাই এ হামলা চালান। পরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

অভিযুক্ত এ হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এ ঘটনাকে বর্ণবাদী বিদ্বেষ থেকে চালিত ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। এ ধরনের বন্দুক হামলা মোকাবিলা করা খুবই কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ’র বরাত দিয়ে বিবিসি বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত বন্দুক সহিংসতায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা