ফাইল ফটো
আন্তর্জাতিক

ইরানে দুর্ঘটনায় ১০ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পূর্বাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশের এক পার্বত্য জেলায় একটি মিনিবাস সড়ক থেকে সিটকে গিরিখাতে পড়ে অন্তত ১০ পর্বতারোহীর মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: ভারতে ট্রেনে অগ্নিকাণ্ড, নিহত ১০

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলছে, শুক্রবার (২৫ আগস্ট) পর্বতারোহীদের বহনকারী একটি বাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে।

আরও পড়ুন: আতপ চালে শুল্ক আরোপ করল ভারত

প্রদেশের জরুরি সেবা সংস্থার মুখপাত্র ভাহিদ শাদিনিয়া জানিয়েছেন, পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি সড়ক থেকে উল্টে গিরিখাতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছেন।

মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায় বলে জানিয়েছেন পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা।

আরও পড়ুন: বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

এই দুর্ঘটনায় চালকসহ ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়ে ভাহিদ শাদিনিয়া বলেন, সিট বেল্ট বেঁধে রাখা হলে হতাহতের সংখ্যা আরও কম হতো।

দেশটির রাস্তাঘাট সাধারণত ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হারের তালিকায় রয়েছে ইরান।

আরও পড়ুন: স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে দুর্ঘটনা ঘটে।

এছাড়া ইরানের সড়ক দুর্ঘটনার পেছনে যানবাহন রক্ষণাবেক্ষণের ওপর আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার প্রভাবও রয়েছে। সূত্র: এএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা