আন্তর্জাতিক

স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিয়ার মাদাগাস্কারে একটি স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৮০ জন।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স ও আল জাজিরার।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের উদ্বোধনী আয়োজন দেখতে বারিয়া স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন যা ধারণক্ষমতার বাইরে।

আরও পড়ুন : রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রেডক্রস কর্মকর্তারা বলেছেন, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা-অরাজকতা। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। সেসময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও। ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছে এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।

আরও পড়ুন : আরও ১৪ প্রাণহানি, হাসপাতালে ১৫৯৪

প্রসঙ্গত, ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৯৭৭ সালে শুরু হওয়া ওশেন আইল্যান্ড গেইমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা