সংগৃহীত ছবি
প্রবাস

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

শুক্রবার (৮ মার্চ) দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ আবু হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ মার্চ) তার মৃত্যু হয়।

জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাকজাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট-জাতীয় দ্রব্যাদি চুরি করে নেওয়ার সময় হানিফ বাধা দেন। তারা জোরপূর্বক দোকানের বাইরে চলে যায়। তাদের পেছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

মেরিল্যান্ডের প্রিন্স জর্জ'স কাউন্টি পুলিশ খুনিকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে।

নিহত হানিফের জানাজা মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে মরদেহ দাফন করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা