ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে অন্তত ৯ জনের। এ নিয়ে দেশটিতে কয়েক দিনের বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে।

আরও পড়ুন : দিল্লিতে ভারী বৃষ্টিতে নিহত ১২

রোববার (৯ জুলাই) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণের কারণে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জন প্রাণ হারিয়েছেন। এর ফলে বৃষ্টিপাতের প্রাণহানির সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে মোট আহত হয়েছেন ১৩৩ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দেশজুড়ে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় এখন পর্যন্ত ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : সুদানে বিমান হামলা, নিহত ২২

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, তুমুল বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে পাঞ্জাবে। দেশটির এই প্রদেশে অন্তত ৪৮ জন, খাইবার পাখতুনখোয়ায় ২০ জন ও বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ জুলাই কেবল পাঞ্জাবেই ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রদেশটির কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত আছে। প্রবল বর্ষণের কারণে গত দুদিনে পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, আবহাওয়া অধিদফতর ৩ থেকে ৮ জুলাই দেশের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমের প্রথম পর্বে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়, ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে।

এআরওয়াই নিউজ বলেছে, এনডিএমএ ৩ থেকে ৮ জুলাই সারা দেশে বর্ষা মৌসুমের প্রথম পর্বের পূর্বাভাস জারি করে। ওই সময় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্ষা মৌসুমের জন্য জরুরি পরিকল্পনা চূড়ান্ত করে। প্রত্যাশিত আবহাওয়ার পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষ বৃষ্টিপাত নিয়ে জরুরি পরিকল্পনার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা