আন্তর্জাতিক

গাণিতিক হারে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা

সান নিউজ ডেস্ক:

মাত্র সপ্তাহ খানেক আগে শুরু। তারপর থেকে গাণিতিক হারে বাড়ছে মৃত্যূর সংখ্যা। ৬, ২০, ৪২, ৫৬, ৮১, ১০৬ থেকে শেষ খবর পাওয়া পাওয়া পর‌্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের ৩১ টি প্রদেশে এবং বিশ্বের ১৯ দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

এ ভাইরাসে আক্রান্ত মৃতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি এবং তাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনাভাইরাস ঠেকাতে একটি বিশেষ চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে।

এছাড়া ভাইরাসটির বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে চীন।

চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে শহরটি এখনও লকডাউন রয়েছে।

করোনাভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং এর কোনও নির্দিষ্ট ভ্যাকসিন নেই।

চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

নতুনকুড়িঁ স্পোর্টসে দুই স্বর্ণ জয়, কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া!

দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার...

মাদারীপুরে সামিয়া বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা  

মাদারীপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা