আন্তর্জাতিক
করোনা ভাইরাস

চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতি করোনা ভাইরাস যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই জন্য চীন থেকে বিভিন্ন দেশ যেন তাদের নাগরিকদের সরিয়ে না নেয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও বলছে, আমরা লক্ষ করেছি, কিছু দেশ নিজেদের নাগরিকদের চীন থেকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউএইচও সেই সিদ্ধান্তকে সমর্থন করে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত এবং অত্যধিক প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীন সরকারের ক্ষমতায় বিশ্বাস রয়েছে ডব্লিউএইচও'র।

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সে দেশের সরকারের ওপর আস্থার কথা জানিয়েছে ডব্লিউটিও।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একশ ছয় জনের প্রাণহানি ঘটেছে। সারাবিশ্বে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, ১৭টি দেশে চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, সব প্রস্তুতি সত্ত্বেও চীনের নিষেধাজ্ঞা থাকায় আগামী ১৪ দিন দেশটি থেকে কাউকে ফেরত আনা সম্ভব হবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা