ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাজাখস্তানে দাবানল, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলে বনে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের মাধ্যমে বিশাল এ দাবানল শুরু হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে মধ্য এশিয়ার এ দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫

রোববার (১১ জুন) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১০ জুন) কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন : তুরস্কে বিস্ফোরণে নিহত ৫

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে।

এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।

আরও পড়ুন : নির্বাচনে আসুন, খেলে বিজয় চাই

শনিবার কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেছেন।

আল জাজিরা জানিয়েছে, দেশটিতে বর্তমানে ১ হাজারেরও বেশি মানুষ আগুন নেভানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন। তাদের বেশিরভাগই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য।

আরও পড়ুন : সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ২০

সাবেক এই সোভিয়েত দেশটির স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত বৃহস্পতিবার (৮ জুন) বজ্রপাতের মাধ্যমে বিশাল এ দাবানল শুরু হয়েছিল।

এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা