ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ২০

শনিবার (১০ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আলমা দাগ জেলায় মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (এমকেই) ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: তুরস্কের প্রথম নারী গভর্নর

আঙ্কারার প্রাদেশিক গভর্নর ওয়াসিব শাহীন বলেন, কারিগরি কর্মীদের মতে রাসায়নিক পরীক্ষার ফলে কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও পাঁচজন শ্রমিককে উদ্ধারের কথা জানান তিনি।

বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য দুর্ঘটনার বিষয়ে একটি প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা