ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র সংঘর্ষ ‘বিপর্যয়’ সৃষ্টি করবে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের সংঘর্ষ ‘অসহনীয় বিপর্যয়’ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে চীন। সংঘাতে জড়ানোর চেয়ে বেইজিং সংলাপের পক্ষপাতী বলেও জানিয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত ২

রোববার (৪ জুন) চীনের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে ‘অসহনীয় বিপর্যয়’ হবে এবং তার দেশ সংঘাতের বিষয়ে সংলাপ চায় বলে রোববার জানিয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগ-এ পিপলস লিবারেশন আর্মির জেনারেলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় যোগ দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সেখানে বক্তৃতা দেওয়ার সময় লি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে ওঠার জন্য এই বিশ্ব যথেষ্ট বড়।

আরও পড়ুন: সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা নিহত

২০২৩ সালের মার্চ মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজের প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষণে তিনি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের আলাদা ব্যবস্থা রয়েছে এবং অন্য অনেক দিক থেকেও এই দু’টি দেশ ভিন্ন।’

লি শাংফু বলেন, ‘তবে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে ও সহযোগিতা গভীর করার জন্য উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়। এটি অনস্বীকার্য, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে।’

সংবাদ সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ এবং সেমিকন্ডাক্টর চিপ রপ্তানির ওপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ফের শপথ নিলেন এরদোগান

আর সর্বশেষ সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে চলাচল করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সমালোচনা করেছে চীন। এমনকি চীনের সামরিক বাহিনী ওই দুই দেশের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে ঝুঁকি সৃষ্টির’ বিষয়েও অভিযোগ তুলেছে।

এদিকে শনিবার (৩ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিঙ্গাপুরে নিরাপত্তা সভায় এক বক্তৃতায় সামরিক আলোচনা করতে অস্বীকার করার জন্য চীনের সমালোচনা করেছেন। মূলত আলোচনায় অস্বীকৃতি পরাশক্তিগুলোকে তাদের মতভেদ নিয়ে অচলাবস্থায় ফেলে দিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য তার বক্তৃতায় আরও সংযত ছিলেন। যদিও তিনি ‘কিছু দেশ’ অস্ত্র প্রতিযোগিতাকে তীব্র করার এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কিছুটা সমালোচনাও করেন।

আরও পড়ুন: উদ্ধার অভিযান শেষ, নিহত ২৮৮

লি শাংফু বলেন, ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা এখন পুনরুত্থিত হচ্ছে এবং এটি নিরাপত্তা ঝুঁকিকে ব্যাপকভাবে বৃদ্ধি করছে। হুমকি ও আধিপত্যের ওপর পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দেওয়া উচিত।’

রয়টার্স সূত্রে জানা যায়, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার দায়ে ২০১৮ সালে লি শাংফুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এরপরও গত শুক্রবার (২ জুন) নৈশভোজের অনুষ্ঠানে অস্টিনের সাথে লি করমর্দন করেন। অবশ্য সেসময় এই দু’জনের মধ্যে গভীর কোনও আলোচনা হয়নি।

সম্মেলনের সাইডলাইনে একান্তে কথা বলার সময় দুই চীনা সামরিক কর্মকর্তা বলেন, সামরিক আলোচনা পুনরায় শুরু হওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে এশিয়ায় কম সংঘাতমূলক মনোভাবের স্পষ্ট ইঙ্গিত চায় বেইজিং।

আরও পড়ুন: গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

প্রসঙ্গত, এ সামরিক আলোচনার মধ্যে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা