ছবি সিএনএন
আন্তর্জাতিক

৮ম বার বাবা হচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

আরও পড়ুন: গ্যাস ও বিদ্যুতের চাহিদা বেড়েছে

বরিসের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন ক্যারি জনসন। দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্যারি জনসন। ৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সী দুই সন্তান আছে। তাদের তিন বছর বয়সী সন্তানের নাম উইলফ এবং দুই বছর বয়সী সন্তানের নাম রোমি। তাদের জন্ম যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে।

২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে।

আরও পড়ুন: কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কটের ঘোষণা

এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।

বরিস জনসন প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এ দম্পতির দুই সন্তান রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন বরিস জনসন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা