আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ৫২ বিদেশিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে বাংলাদেশিসহ ৫২ বিদেশিকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী।

আরও পড়ুন : ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ছেড়েছেন

শুক্রবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ছাড়াও আরও ১০টি দেশের নাগরিকদের নিরাপদে সৌদিতে নিয়ে গেছেন তারা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, আজ শুক্রবার সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ঘানা, লেবানন, যুক্তরাষ্ট্র, নাইজার, বাংলাদেশ, লিবিয়া, কানাডা এবং গিনির ৫২ জন নাগরিক রয়েছেন। তাদের আল জুবাইল জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন : বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ!

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি আরব সুদান থেকে ২ হাজার ৭৯৬ জন মানুষকে উদ্ধার করেছে। এরমধ্যে সৌদির নাগরিক রয়েছেন ১১৯ জন। আর বাকি ২ হাজার ৬৭৭ জন ৭৮টি ভিন্ন দেশের নাগরিক।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। এছাড়া আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে বর্তমানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে। তবে তা সত্ত্বেও দুই বাহিনী একে-অপরের ওপর হামলা চালিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা