ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে সংঘর্ষ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে দেশটিতে জাতিসংঘের কর্মীসহ ২৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : অ্যান্টিবায়োটিক রোধে আইন হচ্ছে

রোববার (১৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, সুদানের সেনাবাহিনী এবং কুখ্যাত আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে দেশটি কেঁপে উঠেছে। এই সংঘাতে এ পর্যন্ত ২৭ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের চেয়েও বাংলাদেশে তাপমাত্রা বেশি

প্রতিদ্বন্দ্বী এই ২ বাহিনীর লড়াই থেকে অবশ্য রাজধানী খার্তুমে বাসিন্দারা দূরে রয়েছেন। সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ, রাষ্ট্রীয় টিভি ও সেনাবাহিনীর সদর দফতর দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে আধা-সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে জাতিসংঘের ৩ জন কর্মীও রয়েছেন। সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা একটি সামরিক ঘাঁটিতে গুলি বিনিময়ের সময় তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মনে করা হচ্ছে, সুদানের সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্বই এ সংঘাতের কারণ।

আরও পড়ুন : বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু

সুদানের সেনাবাহিনী ও বিরোধী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই দাবি করেছে, তারা রাজধানী খার্তুমের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও এসব এলাকায় রাতভর লড়াই চলেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া দারফুর অঞ্চলের শহরগুলোসহ সুদানের অন্যত্রও সহিংসতার খবর জানা গেছে।

দেশটির সেনাবাহিনী বলেছে, বিমান বাহিনীর যুদ্ধবিমান আরএসএফ’র ঘাঁটিতে আঘাত করছে। একই সাথে শনিবার (১৫ এপ্রিল) রাতে মানুষকে তাদের বাড়িতে থাকতে বলেছে দেশটির বিমান বাহিনী।

আরও পড়ুন : জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষ নিযুক্ত

তবে খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন জানান, তাদের পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

সুদানের একটি চিকিৎসক ইউনিয়ন জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক তা জানা যায়নি।

আরও পড়ুন : একা পেয়ে খুনের পরিকল্পনা, অতঃপর...

এর আগে চিকিৎসকদের এই ইউনিয়নটি বলেছিল, সংঘাতে ৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, সুদানের পশ্চিমে কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে আরএসএফ ও সশস্ত্র বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ৩ জন কর্মচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : শরীয়তপুরে যুবদলের ইফতার

জাতিসংঘের এই সংস্থাটি দুর্বল সম্প্রদায়ের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে।

এছাড়া এ ঘটনায় অন্য আরও ২ কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির বেশ কিছু গাড়ি লুট করে আধা-সামরিক বাহিনী আরএসএফ।

আরও পড়ুন : রামগড় স্থলবন্দর নির্মাণে বাধা নেই

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন সেনাবাহিনীর জেনারেলরা।

এই স্বাধীন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট হলেন জেনারেল মোহামেদ হামদান দাগালো। এ কাউন্সিলের প্রধান হলেন জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান।

আরও পড়ুন : মনোনয়ন একজনকেই, বোর্ডের সিদ্ধান্ত

বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধা-সামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সাথে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সেনাবাহিনী বলছে, আরএসএফকে ২ বছরের মধ্যে সেনাবাহিনীর সাথে একীভূত করা হবে।

আরও পড়ুন : পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

কিন্তু আরএসএফ বলছে, এই একীভূতকরণের প্রক্রিয়া যেন কমপক্ষে ১০ বছর পিছিয়ে দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সাথে আরএসএফকে একীভূত করলে সেনাবাহিনীর নেতৃত্ব কে দেবে এ নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।

বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, এ ২ টি বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা