ফাইল ছবি
আন্তর্জাতিক

অবশেষে ম্যাক্রোঁরই জয়

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত নতুন অবসর আইনটির অবশেষে কার্যকর হতে যাচ্ছে।এখন কেবল আইনের মূল কপিতে ম্যাক্রোঁ স্বাক্ষর করলেই তা কাযকরী আইন হয়ে উঠবে ফ্রান্সে।

আরও পড়ুন: জামিন পেল ইমরান খান

শুক্রবার (১৪ এপ্রিল) সেটির অনুমোদন দিয়েছে দেশটির সাংবিধানিক পরিষদ।

গত ৩০ জানুয়ারি ফ্রান্সের কেন্দ্রীয় আইনসভায় প্রস্তাবিত পেনশন বিলটি পেশ করেন ম্যাক্রোঁ। নতুন সেই বিলটিতে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব করা হয়। সেই সঙ্গে বলা হয়—যেসব ফরাসি নাগরিক পূর্ণ অবসর ভাতা পেতে চান, তাদের অন্তত ৪৩ বছর চাকরি করতে হবে।

আরও পড়ুন: সুদানের প্রেসিডেন্ট ভবন দখল

বর্তমান আইনে কোনো নাগরিক সাড়ে ৪১ বছর কাজ করলেই পূর্ণ অবসরভাতা পান। নতুন আইন যদি কার্যকর হয়, সেক্ষেত্রে ৪৩ বছরের চেয়ে কম সময় কাজ করা নাগরিক অবসর গ্রহণ করলে তাদের অবসরভাতা থেকে কিছু তহবিল কেটে নেবে সরকার।

ফ্রান্সের বেশিরভাগ মানুষই এই আইনের বিরোধী এবং এটি বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে। বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১১২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

কিন্তু এই বিরোধিতার মুখেও ফ্রান্সের সাংবিধানিক পরিষদ বলেছে, সরকার যে পরিকল্পনা করেছে সেটি সংবিধানসম্মত এবং এর ভিত্তিতেই পরিষদ অবসরের বয়স বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

এতে ফ্রান্সে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে চলমান এবং কখনও কখনও সহিংস রূপ নেওয়া বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার সরকার বড় ধরনের স্বস্তি পেল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা