আন্তর্জাতিক

ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে ফিনল্যান্ড। দেশটি বর্তমানে ন্যাটোর ৩১তম সদস্য।

আরও পড়ুন : আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশনা

মঙ্গলবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নরডিক রাষ্ট্রটি ন্যাটোতে যোগদান করেছে। শিগগিরই জোটের সদরদপ্তরে দেশটির পতাকা উত্তোলন করা হবে৷

বিবিসি জানিয়েছে, এক অনুষ্ঠানে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে যোগদানের নথি হস্তান্তর করেন। অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য ঘোষণা করেন।

আরও পড়ুন : তুষারধসে ৭ পর্যটকের প্রাণহানি

এদিকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার আগে বার বার ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন তিনি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেন, ফিনল্যান্ডে কী ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে রাশিয়া। সেই সঙ্গে ন্যাটোর সম্প্রসারণকে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন তিনি।

আরও পড়ুন : ভাঙ্গা-মাওয়ায় ট্রেন চলবে সেপ্টেম্বরে

প্রসঙ্গত, ন্যাটোতে যোগদানের ফলে ফিনল্যান্ড এখন সামরিক জোটটির আর্টিকেল ফাইভের সুরক্ষা পাবে। অর্থাৎ এখন থেকে ফিনল্যান্ডে যদি আক্রমণ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রসহ সমস্ত ন্যাটো সদস্যরা তার সাহায্যে এগিয়ে আসবে। কারণ ন্যাটোর আর্টিকেল ফাইভে বলা হয়েছে, কোনো সদস্যের ওপর হামলার অর্থ হলো সকল সদস্যের ওপর হামলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা