সংগৃহীত
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলা

রোজার প্রথম দিনেই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে এক ফিলিস্তিনি।

আরও পড়ুন : ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ।

ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গোপন ইউনিট এই অভিযান চালায়। তারা সন্দেহভাজন ব্যক্তির বাড়ি ঘেরাও করে। গোলাগুলির এক পর্যায়ে ওই ফিলিস্তিনি মারা যান। ওই ফিলিস্তিনি যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে নিহত ১৩

তুলকারেম ব্রিগেড, গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি। আবু খাদিজেহ এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। এটিকে হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে তারা।

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়, আবু খাদিজেহের মরদেহ হাসপাতালে পৌঁছার পর তার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অনেকে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

গত বছরও রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা