ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিজেপি নেতার দায়েরকৃত এক মানহানির মামলায় ২ বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের একটি আদালত।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

বৃহস্পতিবার (২৩ মার্চ) এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুই বছর সাজা হলেও আদালত তার ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে।

২০১৯ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মানহানির মামলা হয়। লোকসভা নির্বাচনে প্রচারের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

রাহুল বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। তার এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাকে স্বাগত জানান।

এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, ২০১৯ সালের ১০ অক্টোবর এই মামলায় সুরত আদালতে হাজির হয়েছিলেন রাহুল। সে সময় নিজের অবস্থানে অনড় থেকে বিচারকের সামনে দেওয়া বয়ানে জানিয়েছিলেন তিনি কোনো ভুল করেননি।

আরও পড়ুন : বৃহস্পতিবার রোজা হবে যেসব দেশে

তিনি পরে টুইটারে লেখেন, ‘বিরোধী রাজনৈতিক দলের দায়ের করা মানহানি মামলায় হাজিরা দিতে সুরতে এসেছি। আমার মুখ বন্ধ করে দেওয়ার যাবতীয় চেষ্টা চলছে।

তবে কংগ্রেস সমর্থকরা যেভাবে আমার পাশে দাঁড়াতে ছুটে এসেছেন, তাদের এই ভালোবাসা এবং সমর্থনে আমি কৃতজ্ঞ।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা