ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্রিমিয়া সফরে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার তোয়াক্কা না করে ক্রিমিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন : শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

শনিবার (১৮ মার্চ) পূর্ব ঘোষণা ছাড়াই ক্রিমিয়া গেছেন তিনি।

রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এ সময় তিনি পুতিনকে একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুলও ঘুরে দেখান।

আরও পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা যুবক খুন

পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন রাশিয়ার কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম তাৎক্ষণিকভাবে তার সফরের কোনো অনুষ্ঠান সম্প্রচার করেনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রুশ প্রেসিডেন্ট পুতিন আইসিসির এ পদক্ষেপের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার মুখপাত্র জানায়, রাশিয়া আইসিসির তোলা প্রশ্ন ‘আপত্তিজনক ও অগ্রহণযোগ্য’ বলে মনে করে।

প্রসঙ্গত, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলে নেয়। ইউক্রেন আগ্রাসনের ৮ বছর আগে থেকেই ক্রিমিয়া নিয়ন্ত্রণ করছে পুতিন সরকার।

খবর : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা