আন্তর্জাতিক

দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরীওয়ালের ডেপুটিকে গ্রেফতার করল সিবিআই।

আরও পড়ুন: লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

এনডিটিভি, আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত বছর আগস্টে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তার ব্যাংক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

সেই দিনই সিসৌদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর গত রোববার সিসৌদিয়াকে আবার তলব করে সিবিআই। কিন্তু, বাজেট প্রস্তুতির জন্য গত রোববার হাজিরা দেননি তিনি।

দিল্লি সরকারের অর্থ দফতরের দায়িত্ব রয়েছে মণীশের কাঁধে। তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছিলেন সিসৌদিয়া। এর পর এই রোববার তাকে আবার তলব করা হয়েছিল এবং সেখানেই গ্রেফতার করা হয় তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা