আন্তর্জাতিক

রাশিয়াকে জানিয়েই ইউক্রেনে বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোর চারটা হঠাৎ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরে যান, অন্ধকারের মধ্য়ে ওয়াশিংটনের বাইরে সেনাঘাঁটি থেকে একটি বোয়িং ৭৫৭ বিমানে, বিমানটির নাম সি-৩২। আর সেই বিমানের প্রধান যাত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

তবে সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।

সোমবার এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।

মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান।

তিনি বলেছেন, ‘আমরা রাশিয়াকে অবহিত করি প্রেসিডেন্ট কিয়েভে যাবেন। দ্বন্দ্ব পরিহারের উদ্দেশ্যে আমরা এ ব্যাপারে তাদের জানিয়েছিলাম। তবে তাদের সঙ্গে কী কথা হয়েছে বা তারা কি জবাব দিয়েছে এ বিষয়টি আমি প্রকাশ করতে পারব না। কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্টের সফরের বিষয়ে রাশিয়াকে অবহিত করা হয়েছিল।’

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে বাইডেন

এদিকে জো বাইডেনের এ সফরকে ‘অভাবনীয়’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। তারা বলেছে, যখন আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চলছিল তখনও তৎকালীন মার্কিন প্রেসিডেন্টরা যুদ্ধবিধ্বস্ত সেসব দেশে গিয়েছিলেন। কিন্তু তাদের সফরের সময় ইরাক এবং আফগানিস্তানে অসংখ্য মার্কিন সেনা উপস্থিত ছিলেন। কিন্তু বাইডেনই একমাত্র প্রেসিডেন্ট যিনি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে গিয়েছেন, যেখানে তাদের একজন সেনাও নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা