আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের ভূ-গভস্থ রকেট উৎপাদন কারাখানা ধ্বংস করার জন্য হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। এ ঘটনায় কোনো হতাহতের কথা জানা যায়নি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ হামলা ঘটে। তবে এ ব্যাপারে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি হামাস।

কায়রোতে আরব লীগের এক বৈঠকে ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তা ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সহিংসতা প্রসঙ্গে বলেন, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এ বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের ‘একতরফা পদক্ষেপের’ নিন্দা জানান।

সেখানে উপস্থিত ছিলেন- মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরে এখন পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইলি পক্ষের নিহত হয়েছেন ১০ জন।

ফিলিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দাবি করবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে। বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতিতে ‘ইসরাইলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করার পর ইসরাইল সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিবৃতিটিতে ইসরাইলের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

উল্লেখ্য, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে ইসরাইয়ের সাথে অনেকবার যুদ্ধে জড়ায় হামাস ক্যাডাররা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা