মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই
আন্তর্জাতিক

মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের দুইদিন আগেই মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।

আরও পড়ুন : খেরসন অঞ্চলে রুশ হামলায় নিহত ৩২

শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলতার বরাতে তার মৃত্যুর খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই হঠাৎই মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে জানিয়েছেন বেলতা সংবাদ সংস্থা।

২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন ভ্লাদিমির মাকেই।

আরও পড়ুন : শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি

জানা যায়, ৬৪ বছর বয়সী মাকেই, এই সপ্তাহের শুরুতে ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও)-এর একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। সোভিয়েত পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এটি।

সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

২০২০ সালে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন ও সরকার বিরোধী বিক্ষোভের আগে, মাকেই পশ্চিমের সঙ্গে বেলারুশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অন্যতম সূচনাকারী ছিলেন এবং রাশিয়ার সমালোচনাও করেছিলেন।

আরও পড়ুন : পোশাকহীন ছবি তুললেন হাজারও মানুষ!

তবে দেশের মধ্যে বিক্ষোভ শুরু হওয়ার পর হঠাৎ করেই তার অবস্থান পরিবর্তন করেন তিনি এবং বলেন তারা পশ্চিমা এজেন্টদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিক্ষোভ করছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর, মস্কো ও মিনস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সমর্থক ছিলেন মাকেই।

পশ্চিমারা যুদ্ধে উসকানি দিয়েছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের উচিত রাশিয়ার শান্তির শর্তে সম্মত হওয়া বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম

যুদ্ধ শুরুর কয়েকদিন আগে, মাকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের ওপর কোন আক্রমণ হবে না। কয়েকদিন পর, রাশিয়ান সৈন্যরা সেটি প্রমাণ করেন, তিনি ভুল ছিলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে বলেছেন, ‘বেলারুশ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভ্লাদিমির মাকেইর মৃত্যুর খবরে আমরা হতবাক।’ আনুষ্ঠানিকভাবে শিগগির শোকবার্তা ঘোষণা করা হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যিনি ২০২০ সালে বিক্ষোভ সত্ত্বেও ক্ষমতা ধরে রেখেছিলেন। তিনি ভ্লাদিমি মাকেইর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন : ফের লং মার্চে ইমরান খান

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়া, পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর বিষয়ে মন্তব্য করেন, মাকেই বেলারুশিয়ান জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।

সভিয়াতলানা সিখানৌস্কায়া বলেন, ২০২০ সালে মাকেই বেলারুশিয়ান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং অত্যাচার-নির্যাতনকে সমর্থন করেছিলেন। এভাবেই বেলারুশের জনগণ তাকে মনে রাখবে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা