আন্তর্জাতিক

দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন: ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৭২

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

যুক্তরাজ্যে প্রতি বছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে।

তবে এই পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিলটি নিয়ে আজ বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিলো। আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিলো। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা