তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
আন্তর্জাতিক

সিরিয়ায় স্থল হামলার হুমকি!

সান নিউজ ডেস্ক: সিরিয়ায় এবার স্থল হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দ্য ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

সোমবার (২১ নভেম্বর) সিরিয়ার ভেতর থেকে ছোড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হওয়ার পর এরদোগান সিরিয়ায় ওই সামরিক অভিযান চালানোর হুমকি দেন।

এর আগে বোরবার তুরস্কের বিমানবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে হামলা চালায়। এর একদিন পর সিরিয়ার উত্তর্ঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো। তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় ৩১ জন নিহত হয়েছেন।

গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তানবুলে আত্মাঘাতী বোমা হামলায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হন। ওই হামলায় পিকেক নামে কুর্দি গ্যারিলাদের সংগঠন জড়িত বলে তুরস্ক দাবি করে আসছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ৭০ কোটি টাকা অনুমোদন

এর পরই গত রোববার ইরাক ও সিরিয়ার অন্ত ৯০টি স্থানে কুর্দি গেরিলাদের আস্তানায় বিমান হামলা চালায় তুরস্ক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি সোমবার তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে।

সিরিয়ার ভিতর থেকে ছোঁড়া রকেটে সোমবার তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে, এর মধ্যে একটি রকেট গিয়ে স্কুলে আঘাত হানে। এতে ৬ জন আহত হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সিপারিয়া থেকে ছোড়া এসব রকেট দুটি বাড়ি এবং সীমান্ত পার হওয়া একটি ট্রাকের ওপর আঘাত হানে। এতে স্কুলের জানালা-দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং একটি ট্রাক আগুনে জ্বলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা