বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে
আন্তর্জাতিক

বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একই সময়ে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে । গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে একশোরও বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জনে।

আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯১৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫০ হাজার। এতে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৪ জনে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: দুঃখ প্রকাশ করল মিয়ানমার

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা