বিশ্বজুড়ে শনাক্ত ও  মৃত্যু কমেছে
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে শনাক্ত ও  মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। পাশাপাশি পূর্বের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে।

আরও পড়ুন : ইমরানকে চোর বললেন শেহবাজ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। পাশাপাশি দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি।

এদিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

রোববার (২৩ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৬১৬ জন মারা গেছেন।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনে পৌঁছেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মেলোনির শপথ

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জনে।

এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন।

করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৩৩৭ জন মারা গেছেন।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন পাক সেনাপ্রধান

অপরদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৯২ জন।

ইউরোপের এই দেশটিতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ২২ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৮ হাজার ৫৪২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জন মারা গেছেন।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিতে চায় ইইউ

একইসময়ে ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭০২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৯০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনের।

একইসময়ে তাইওয়ানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ৫২ জন।

পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ৭৮ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ২৩০ জন মারা গেছেন।

একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮২৩ জন এবং মারা গেছেন ২২ জন।

আরও পড়ুন : আবারও ক্ষমতায় জিনপিং

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৪২ জন।

অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৬৫ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা