দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে অভিযানের সময় এক চিকিৎসকসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

আরও পড়ুন: আবারও বেড়েছে ডিমের দাম

শুক্রবার সকালে কয়েক ডজন সৈন্য সাঁজোয়া যান নিয়ে জেনিন শহরে অভিযান চালানোর সময় এই হত্যাকাণ্ড ঘটায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, নিহত প্রথম ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী ডাক্তার আব্দুল্লাহ আল-আহমাদ। জেনিন পাবলিক হাসপাতালের সামনে ইসরায়েলি বাহিনী তাকে মাথায় গুলি করে হত্যা করে। নিহত দ্বিতীয় ব্যক্তি ২০ বছর বয়সী মতিন দাবায়া, শুক্রবার সকালে তাকেও মাথায় গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়

স্থানীয় সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর গুলি চালাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জেনিন শহরে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর হামালায় আরও ৫ ফিলিস্তিনি আহত হয়েছে।

আরও পড়ুন: কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, সংঘর্ষের সময় তাদের দুই কর্মী আহত হয়েছে, একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে হাওয়ারা এলাকায় ফিলিস্তিনি সম্পত্তি ও যানবাহনে হামলা চালায় এবং এলাকার একটি ট্রাক ও ক্যাফেতে আগুন দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা