আন্তর্জাতিক
যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা

মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে রাশিয়ায় বসবাসকরী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মস্কোর নিযুক্ত দেশটির দূতাবাস। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা ভ্রমণের ব্যাপারে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের সে দেশ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন: উন্নত দেশে ঘুরছে করোনাভাইরাস!

মস্কোর নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা, সিএনএন, আনাদোলু এজেন্সিসহ বিভিন্ন গণমাধ্যম। বিবৃতিতে মার্কিন নাগরিকদের নতুন করে রাশিয়া সফর না করার পাশাপাশি যারা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তাদেরকে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের রাশিয়া সফরের ব্যাপারে একই ধরনের একটি সতর্কবার্তা জারি করেছিল। এবার রুশ সরকার দেশটির রিজার্ভ সেনা তলব করার পর মার্কিন দূতাবাস আবার একই ধরনের সতর্কতা জারি করল।

আরও পড়ুন: কুর্দিস্তানে ড্রোন হামলা, নিহত ১৩

সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং এটি কোনও ধাপ্পাবাজি নয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের সে দেশ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অতিগুরুত্বপূর্ণ নন—কিয়েভের মার্কিন দূতাবাসের এমন কর্মীদের স্বেচ্ছায় ইউক্রেন ছাড়ার ব্যাপারে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে আর আলোচনা নয়

একই সঙ্গে মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগের বিষয়টি বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মস্কোর সম্ভাব্য কোনো আগ্রাসনের পর হয়তো মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র থাকবে না। বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার বিষয়েও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসনের অব্যাহত হুমকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব পদক্ষেপ নেয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা