আন্তর্জাতিক

কুর্দিস্তানে ড্রোন হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিশ অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স।

আরও পড়ুন: জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সশস্ত্র ড্রোন পাঠিয়ে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। ইরাকের কুর্দিস্তানের ওই অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী দলগুলোর ঘাঁটি ছিল বলে দাবি করেছে তেহরান।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোর ওপর হামলা যেকোনো অজুহাতেই একটি ভুল অবস্থান। ইরাকের ফেডারেল সরকারও এই হামলার নিন্দা করেছে। এছাড়া ইরাকে জাতিসংঘের মিশন ইরানকে সতর্ক করেছে, রকেট কূটনীতি একটি বেপরোয়া কাজ যার পরিণতি ধ্বংসাত্মক।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

ইরাকের কুর্দিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সামান বারজাঞ্চি এক বিবৃতিতে বলেছেন, ইরবিল ও সুলায়মানিয়ার কাছে হামলায় ১৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। ইরাকি কুর্দি সূত্র জানিয়েছে যে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ার কাছে ইরানি কুর্দিদের অন্তত ১০টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা জানায়নি সূত্রগুলো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা