রেস্তোরাঁয় ভয়াবহ আগুন নিহত ১৭
আন্তর্জাতিক

রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে বলা হয়েছে, উত্তরপূর্বাঞ্চলের চ্যাংচুন শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।

পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ সময় দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা