ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

সান নিউজ ডেস্ক: মেক্সিকোর একটি পুল হলে বন্দুকধারীদের হামলায় নিহত ১০ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে।

আরও বলা হয়েছে, ঘটনাস্থলে নয়জনের মৃতদেহ পাওয়া গেছে এবং হাসপাতালে অন্য একজন মারা গেছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দু’টি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা