ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯
আন্তর্জাতিক

ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটকে ট্রাকের সঙ্গে একটি জিপের ধাক্কা লেগে উল্টে গিয়ে ৯ যাত্রী নিহত হয়েছে। এ দুঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে কর্ণাটকের তুমাকুরু জেলায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ঢাকা-নয়াদিল্লি নদী কমিশনের বৈঠক

দুর্ঘটনার জিপ গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে এবং গাড়ি থেকে আহতদের বের করে আনতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের।

ভোর ৪টার দিকে বেঙ্গালুরু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কালামবেল্লা থানাধীন জাতীয় সড়ক-৪৮-এর বালেনাহাল্লি গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিযেছে, দুর্ঘটনা কবলিত গাড়িতে থাকা শ্রমিকরা কর্মসংস্থানের সন্ধানে যাচ্ছিলেন। কৃষ্ণাপ্পা নামের গাড়িরচালক ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তুমাকুরুর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা