আন্তর্জাতিক

কর্ণাটকে হিজাব পরায় ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক যেন থামছেই না। হিজাব বিতর্কে বন্ধ থাকার পর সেখানকার হাইকোর্ট চূড়ান্ত রায় না দেওয়া
পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দিয়েছে। ওই অন্তর্বর্তী রায়ের পর কর্ণাটকের স্কুল-কলেজ খুলেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের অন্তর্বতী রায়ের উদ্ধৃতি দিয়ে কর্ণাটকের উত্তরাঞ্চলীয় বিজয়পুরায় সরকারি পিইউ কলেজ ছাত্রীদের হিজাব পরার কারণে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। অথচ ওই কলেজে হাইকোর্টের রায়ের আগে ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হতো না বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, এতোদিন কোনো সমস্যা না হলেও হঠাৎ বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বাদানুবাদ হয়। সেই সময়ের ভিডিওতে অধ্যক্ষকে বলতে শোনা যায়, আমরা হাইকোর্টের আদেশ মেবনে চলছি। ওই আদেশে বলা হয়েছে কোনো ধর্মীয় পোশাক, হিজাব হোক বা জাফরান শাল, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে, কর্নাটকের শিবমোগাতেও কয়েকজন শিক্ষার্থী হিজাব পরে আসায়, তাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। হিজাব খুলতে বলায় তারা কলেজ চত্বর থেকে বেরিয়ে আসেন। ওই শিক্ষার্থীদের দাবি, এতদিন তারা ক্লাসরুমে হিজাব পরেই আসতেন। কিন্তু কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরই তাদের হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন: সারের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি

উল্লেখ্য, গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ভিত্তিতে কর্ণাটকের হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পাওয়া নির্দেশ দেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা