আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে প্রবল বৃষ্টির কারনে ভূমিধস ও বন্যা দেখা দেয় । এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাছে একটি পর্যটক শহর পেট্রোপলিসে এই প্রবল বৃষ্টিপত হয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এএফপির এক প্রতিবেদন অনুযায়ী রিওডি জেনিরোর ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, মনোরম পাহাড়ি শহর পেট্রোপলিসে সর্বশেষ কয়েক ঘণ্টায় ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১৮০ জনেরও বেশি উদ্ধারকারী কাজ করছে।

রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সর্বশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, সামজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা যায়, শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকানপাট। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।

কর্তৃপক্ষ বলছে, ব্যাপক বৃষ্টির আশঙ্কা আর না থাকলেও আগামী কয়েক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রাশিয়া সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো টুইটারে বলেন, তিনি এই ট্র্যাজেডি সম্পর্কে অবগত আছেন।

বলসোনারো ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা