ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

মিললো ভৌতিক হাঙরের বাচ্চা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের সমুদ্রের পাওয়া গেছে বিরল প্রজাতির একটি ‘ভৌতিক’ হাঙরের বাচ্চা। নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা জানিয়েছেন, স্বল্প পরিচিত এই মাছটি সমুদ্রের একেবারে গভীরে ছায়াময় স্থানে বাস করে। সে কারণে সচরাচর এদের দেখা যায় না।

‘ভৌতিক’ এই হাঙর সিমেরা নামেও পরিচিত। এগুলো খুবই বিরল প্রজাতির মাছ। আর এই প্রজাতির মাছ একটু বড় অবস্থায় দেখা পাওয়া আরও দুষ্কর।

সাউথ আইল্যান্ডের কাছে সমুদ্রের নিচে প্রায় ১.২ কিলোমিটার (০.৭ মাইল) গভীর থেকে ‘ভৌতিক’ হাঙরের ওই ছোট্ট বাচ্চাটিকে পাওয়া গেছে।

‘ভৌতিক’ হাঙরটি খুঁজে পাওয়া টিমের সদস্য ড. ব্রিট ফানুসি বলেন, এই আবিষ্কার অনেকটা অপরিকল্পিত। সমুদ্রের নিচে অন্য একটি অনুসন্ধানের সময় এটি উদ্ধার করা হয়।

ড. ফিনুচি বলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় ‘ভৌতিক’ হাঙর নানা রকম বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। তাই এই বাচ্চা ‘ভৌতিক’ হাঙরের আবিষ্কার আমাদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এই বাচ্চাগুলোর অভ্যাস আলাদা, তাদের খাবার-দাবার আলাদা। প্রাপ্তবয়স্কদের সঙ্গে তাদের কিছুটা পার্থক্য রয়েছে।

তিনি আরও বলেন, এখন তাদের প্রথম কাজ এই হাঙরের প্রজাতি খুঁজে বের করা। হাঙরটির শরীর থেকে সামান্য টিস্যুর নমুনা এবং জেনেটিক্স সংগ্রহ করা হবে। ‘ভৌতিক হাঙর প্রকৃত হাঙর প্রজাতির নয়, কিন্তু হাঙ্গর এবং অন্য একটি প্রজাতির সঙ্গে এর বেশ মিল রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা