পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে মাছ ধরার নৌকাটি ডুবে যায় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কানাডায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। খবর: বিবিসি।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে নিয়ে এসেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের ডুবে যায় নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা এবং স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

জানা যায়, ওই নৌকায় ২৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের। বাকিরা পেরু ও ঘানার নাগরিক।

আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

এ ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ উদ্বেগ প্রকাশ করে উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা