পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান সফরের জন্য যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সিজিটিএনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন : ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী

সিজিটিএন জানায়, কয়েকবার হুঁশিয়ারি সত্ত্বেও বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপে সফর করায় ন্যান্সি পেলোসি ও তার কাছের আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের জন্য তিনি এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছ চীন।

তিনি আরও বলেন, বেইজিংয়ের গুরুতর উদ্বেগ ও বিরোধিতা সত্ত্বেও ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে খাটো করেছেন। এছাড়াও এক-চীন নীতিকে পদদলিত করে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলে দিয়েছেন।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

আর এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তাইওয়ানের চারপাশে চীন সামরিক মহড়া শুরু করেছে। আর এটি শুরু করেছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত জাহাজ চলাচলের রুটে। মহড়ায় দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা