ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী
আন্তর্জাতিক

ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানীতে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। জাতীয় সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

কংগ্রেস শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন। দিল্লি পুলিশ বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীও বিক্ষোভে অংশ নেন।

ভারতজুড়ে বিক্ষোভ আন্দোলন করছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি ছিল কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা যায়।

গ্রেফতারের আগে সাংবাদিকদের রাহুল অভিযোগ করে বলেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চার জন মানুষের রাজত্ব চলছে।

আরও পড়ুন : কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে

প্রসঙ্গত,এর আগেও রাজধানী নয়াদিল্লিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে ছেড়ে দেয় বিজেপি সরকার। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা