প্রতীকী ছবি
আন্তর্জাতিক

আতঙ্কে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার জেরে জঙ্গি সংগঠনটির দিক থেকে বদলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। বিদেশে সম্ভাব্য আমেরিকাবিরোধী সহিংসতার বিষয়ে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাওয়াহিরি নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী তার সতর্কতা হালনাগাদ করে। হালনাগাদ সতর্কতায় তারা বলেছে, জাওয়াহিরি হত্যার জেরে আমেরিকাবিরোধী সহিংসতার উচ্চ আশঙ্কা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বর্তমান তথ্য ইঙ্গিত দিচ্ছে, সন্ত্রাসী সংগঠনগুলো বিশ্বের একাধিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তা আত্মঘাতী হামলা হতে পারে। আবার গুপ্তহত্যা, অপহরণ, হাইজ্যাক, বোমা হামলার মতো কৌশলও হতে পারে।

আরও পড়ুন: গৃহবধূকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণ!

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, জাওয়াহিরি হত্যার ঘটনা আল-কায়েদার সমর্থক বা সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের ওপর হামলা চালাতে প্ররোচিত করতে পারে।

প্রসঙ্গত, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় জাওয়াহিরি (৭১) নিহত হন। পরদিন সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলায় জাওয়াহিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। এ হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় ভূমিকার জন্যও জাওয়াহিরিকে অভিযুক্ত করা হয়। ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা জাওয়াহিরির মাথার জন্য ২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

পরে ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার প্রধান হন জাওয়াহিরি। তার আগে তিনি আল-কায়েদার মূল সংগঠক ও কৌশল নির্ধারণকারী ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা