আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার নিখোঁজ

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানে ত্রাণ দিতে গিয়ে ছয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজন জেনারেলও ছিলেন।

আরও পড়ুন : বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার

সোমবার (১ আগস্ট) রাতে বালুচিস্তানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে সেনাবাহিনী কর্তৃক বন্যার ত্রাণ অপারেশনের তদারকি করছিলেন এ কর্মকর্তারা। আবহাওয়া খারাপ ছিল। সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : ১৬ কোটি টাকা নিয়েছেন আইনজীবী!

সেনার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বালুচিস্তানের লাসবেলা এলাকায় সেনারা যে বন্যাত্রাণে নেমেছেন, তা দেখার জন্য অফিসাররা হেলিকপ্টারে সেখানে গিয়েছিলেন। কিন্তু হেলিকপ্টারের কী হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্সকে গোয়েন্দা সূত্র জানিয়েছে, কোর কমান্ডার সরফরাজ আলি, পাকিস্তান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ ও দুজন গোয়েন্দা অফিসার হেলিকপ্টারে ছিলেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ডন জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে। এমনকি সেখানে জিপ নিয়ে যাওয়ার জন্য ভালো সড়কপথও নেই। ফলে অনুসন্ধান এবং উদ্ধার দলগুলোর জন্য অভিযান চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আর পড়ুন : আয়মান আল-জাওয়াহিরি নিহত

খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে তা আবার শুরু হয়।

পাকিস্তানে ভয়ঙ্কর বৃষ্টির পর প্রবল বন্যা হয়েছে। সেনাকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে। বালুচিস্তানে প্রচুর মানুষ মারা গেছেন এবং অনেক ঘরবাড়ি ভেসে গেছে।

সূত্র: ডয়েচে ভেলে, এপি, এএফপি, রয়টার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা