ভারতে বাস নদীতে পড়ে নিহত ১৩
আন্তর্জাতিক

ভারতে বাস নদীতে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রিবাহী বাস সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

জানা যায়, মহারাষ্ট্র সরকারের একটি বাস আগ্রা-মুম্বাই হাইওয়ে ধরে ইনদোর থেকে পুনে যাচ্ছিল। রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় বাসটি সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা