শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

সান নিউজ ডেস্ক : ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন, যেখানে তিনি বলেন যে জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো।

মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা