ভেনেজুয়েলার তেল যাচ্ছে ইউরোপ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল যাচ্ছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির একটি তেল ট্যাংকার ভেনেজুয়েলা থেকে ৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইউরোপ অভিমুখে যাত্রা করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ে ভেনেজুয়েলা থেকে ইউরোপে প্রায় দুই বছর বন্ধ ছিল তেল রফতানি।

চলতি মাসের গোড়ার দিকে বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, ইউরোপীয় দেশগুলোতে ভেনেজুয়েলার তেল রফতানিতে সম্মতি দিয়েছে মার্কিন সরকার।

রাশিয়ান তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে আমেরিকা এ সম্মতি দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছে, কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এই দুই কোম্পানি ভেনেজুয়েলার তেল ইউরোপে রফতানি করতে পারবে।

প্রসঙ্গত, দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনেজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে।

প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনেজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা