আন্তর্জাতিক

রুশ বিমান আটকে দিল শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক: ২০০ আরোহীসহ রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দিয়েছে। বৃহস্পতিবার (২ জুন) শ্রীলংকার রাজধানী কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক সাকিব

জানা গেছে, শ্রীলংকায় আটকেপড়া উড়োজাহাজটি অ্যারোফ্লোটের। এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সঙ্গে আবার বিমান চলাচল শুরু করে সংস্থাটি।

বিবিসির ও এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর ছাড়ার ঠিক আগে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়।

আরও পড়ুন: অঙ্কন দত্ত পরিবারের পাশে মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটি

মস্কোর কাঁধে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেওয়ার কোনো সংযোগ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এ অঞ্চলে সেভেরোদোনেৎস্ক শহরে নিজেদের অবস্থান আরও বিস্তৃত ও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। দোনবাস অঞ্চলে নিজেদের এই সামরিক অভিযানে বড় বিজয় দাবির আরও কাছে পৌঁছে যাচ্ছে তারা।

আরও পড়ুন: ৪ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের রাস্তায় রাস্তায় এখন লড়াই চলছে। অবশ্য রুশ বাহিনী শহরের ৮০ ভাগ দখলে নিয়েছে। তিনি বলেন, কিছু সড়কে আমাদের প্রতিরোধকারীরা সফল হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা