আন্তর্জাতিক

ইউক্রেনের ২০ শতাংশ রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত তিন মাসের যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ ভাগ অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় ইউরোপকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ইউক্রেন প্রতিদিন প্রায় ১০০ সৈন্য হারাচ্ছে

বৃহস্পতিবার (২ জুন) পূর্ব ইউরোপের দেশ লুক্সেমবার্গের পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য দেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অস্তিত্ব বিপন্নের মুখে। আগ্রাসনকারী বাহিনী ইতোমধ্যে দেশের ২০ ভাগ অঞ্চলের দখল নিয়ে ফেলেছে।’ ‘নিজেদের পুরো সামরিক শক্তি নিয়ে ইউক্রেন দখলে নেমেছে রাশিয়া। নিজেদের জীবন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এখন ব্যাপক শক্তিশালী ও বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়তে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘লুক্সেমবার্গের এমপিদের মাধ্যমে আমি ইউরোপের সবাইকে এই বার্তা দিতে চাই যে, এই যুদ্ধে আপনারা ইউক্রেনের পাশে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন।’

আরও পড়ুন: পাক সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা

এর আগে, বুধবার (১ জুন) টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে হামলার তেজ বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ দনেতস্ক ও লুহানস্কে রুশ সেনাদের গুলি ও গোলার আঘাতে প্রতিদিন ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছেন এবং আরও প্রায় ৫০০ সেনা আহত হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণা দেওয়ার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

আরও পড়ুন: নেইমারের জোড়া গোলে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া

বুধবার ৯৮ তম দিনে পৌঁছেছে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। ইতোমধ্যে দেশটির দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা