লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত ও আহত ২৬
আন্তর্জাতিক

লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় ভারতের লাদাখের তুরতুখ সেক্টরে দেশটির অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও অনেক সৈনিক গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আহতদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের তুরতুখ সেক্টরে সেনাদের বহরকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি অন্তত ৫০-৬০ ফিট গভীরে পড়ে যায়।

আরও পড়ুন : পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প

ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের সামনের দিকে যাচ্ছিলো। এরপর গাড়িটি রাস্তা থেকে শ্যাওক নদীতে পড়ে যায়। এর ফলে সব সেনা আহত হয়।

আরও পড়ুন : পিকে হালদারের বিচার দু'দেশের আদালতে

এরপর আহত ২৬ সেনাকে উদ্ধার করে সেনা ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয় এবং লাদাখের লেহ শহর থেকে অস্ত্রোপচার টিমকে দ্রুত পারতাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭ জন আহত সেনা মারা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা